सामग्री पर जाएँ
सर्वकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 88, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 88

प्रथमोऽङ्कः 43
( দুইজনে প্রবেশ করিয়া )
বিদূষক—( বিস্ময়ের সহিত অবলোকন করিয়া ) মহারাজ, দেখুন দেখুন, মলয়-
পবনের দ্বারা আন্দোলিত মুকুলিত চূতমঞ্জরীর রেণুসমূহ দ্বারা একটা চন্দ্রাতপ বিরচিত
করিয়া এবং মত্ত মধুকরসমূহের ঝঙ্কারমিশ্রিত কোকিলস্বররূপ সঙ্গীতের দ্বারা সুখাবহ
হইয়া যেন মকরন্দোদ্যান আপনার আগমনের জন্য সাদর অভিনন্দন প্রকাশ করিতেছে।
অতএব আপনি প্রবেশ করুন।
রাজা—(চতুর্দ্দিকে অবলোকন করিয়া) আহা মকরন্দোদ্যানের কি শোভাতিশয় !
এখানে—
সমুদ্গত প্রবালের ন্যায় কান্তিবিশিষ্ট পল্লবসমূহের দ্বারা-তাম্রবর্ণ আভা ধারণ করিয়া
ভৃঙ্গসমূহের মধুর গুঞ্জনের দ্বারা অস্পষ্ট ভাষার বিলাস প্রকাশ করতঃ মলয়ানিল-তাড়নে
চঞ্চল শাখাসমূহ দ্বারা মুহুর্মুহুঃ আন্দোলিত হইয়া বৃক্ষ সকল মধুসম্পর্ক ( মধু—বসন্ত
অথবা মদ্য)-জনিত ভ্রান্তি (ভ্রম অথবা ভ্রমণ) লাভ করিয়া উন্মত্তের ন্যায় দেখা
যাইতেছে। (পাঠান্তরে—এই বৃক্ষ সকল এখন মধুসংসর্গ পাইয়া উন্মত্তের ন্যায়
শোভা পাইতেছে ) ।।৭।।
Eng. Trans. King—O Madaniká, go and inform the
Queen that I am just coming to the Makaranda garden.
Both—As your Majesty commands. (Both exeunt)
King—O fsiend, show me the path to the Makaranda
garden.
Jester—This way, this way, Sire.
(Both enter)
Jester (Looking with wonder)—behold, behold, here is
the Makaranda garden that has formed a canopy by a cloud
of polens of the newly sprouted mango-blossoms shaken by
the southern breeze and that appears pleasant on account of
the song in the form of the sweet notes of cuckoos mingled
with the sweet humming sound made by the maddened
black bees and thus looks ready, as it were, to welcome your
approach with due respect. Therefore, please enter it.