सामग्री पर जाएँ
सर्वकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 390, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 390

চতুর্থোঽঙ্কঃ 345
Beng. Trans. ঐন্দ্রজালিক—( অগ্রসর হইয়া ) মহারাজের জয় হউক। (পিচ্ছিকা
ঘুরাইয়া সহাস্যে) ইন্দ্রজাল শব্দে যাঁহার নাম গ্রথিত আছে সেই ইন্দ্রের চরণে এবং সেইরূপ
সুপ্রতিষ্ঠিতখ্যাতি শম্বরের চরণেও প্রণাম কর ॥ ৭ ॥
মহারাজ, কোশাম্বীপতে ! আর বাহুলো প্রয়োজন কি ?
পৃথিবীতে চন্দ্র, আকাশে পর্বত, জলে অগ্নি, মধ্যাহ্নে প্রদোষ সমাবেশ করিতে পারি ;
কেবল আদেশ দান করুন ॥ ৮ ॥
বিদূষক—বয়স্য, মন দিয়া শুনুন। ইহার যেরূপ আস্ফালন দেখিতেছি, তাহাতে
সমস্তই ইহার দ্বারা সম্ভবপর বলিয়া বোধ হইতেছে।
ঐন্দ্রজালিক—আর বেশী বলিয়া প্রয়োজন কি ? আপনি যে যে দেবতাকে দেখিবার
জন্য হৃদয়ে অভিলাষ করেন, গুরুর মন্ত্রের প্রভাবে আমি সেই সমস্তই দেখাইতে
পারি ॥ ৯ ॥
রাজা—ভদ্র ! একটু থাম। কাঞ্চনমালে ! দেবীকে বল—এই ঐন্দ্রজালিক আপনার
প্রেরিত। এই স্থান নির্জ্জন করা হইয়াছে। এখন আসুন, এক সঙ্গে বসিয়া দেখিব।
কাঞ্চনমালা—যাহা মহারাজ আদেশ করেন। ( নির্গত হইয়া বাসবদত্তা সহ প্রবেশ )
বাসবদত্তা—কাঞ্চনমালে ! উজ্জয়িনী হইতে আসিয়াছে বলিয়া আমার এই ঐন্দ্র-
জালিকের উপর অত্যন্ত পক্ষপাত জন্মিয়াছে।
কাঞ্চন—দেবীর ইহা পিতৃকুলের প্রতি বহুমান। এখন এইদিকে আসুন। ( উভয়ের
পরিক্রমণ )
বাসবদত্তা—( অগ্রসর হইয়া ) আর্য্যপুত্রের জয় হউক !
রাজা—দেবি, এই লোকটি অনেক আস্ফালন করিয়াছে। এখন এইখানে বসিয়া
দেখি, আসুন। ( বাসবদত্তার উপবেশন ) ভদ্র ! এখন তোমার বহুবিধ ইন্দ্রজাল
আরম্ভ কর।
Eng. Trans. Magician—( Approaching ) Glory to Your
Majesty !—( Waving the feathers and laughing ) Reverence to
Indra who lends our art his name ( lit : whose name is
incorporated in the magician ) and to also Shambara who is
well-established in fame. (as a magician) 7.
Oh, Great King, lord of Kaushambi, no need of prolixity.
Would you see—the moon (brought down) on the earth, a