सामग्री पर जाएँ
सर्वकोश
रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)

Ratnavali Natika of Emperor Harsha with Commentary

सम्राट हर्षवर्धन द्वारा

DevanagariHindipublished520 पृष्ठ

पृष्ठ 220, कुल 520 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 220

দ্বিতীয়োঽঙ্কঃ 175
( সাগরিকার হস্ত ধারণ করিয়া স্পর্শসুখ অনুভব করিতে লাগিলেন )
বিদূষক—ভো ! এখন আপনি অপূর্ব্ব শ্রী প্রাপ্ত হইলেন !
রাজা—বয়স্য, সত্য বটে ।—
ইনি সাক্ষাৎ লক্ষ্মী, ইহার হস্ত পারিজাত-বৃক্ষের পল্লবস্বরূপ। তাহা না হইলে ঘৰ্ম্ম-
চ্ছলে অমৃতরসধারা কোথা হইতে ক্ষরিত হইতেছে ? ॥ ১০ ॥
সুসঙ্গতা—সখি, তুমি এখন অত্যন্ত নিষ্ঠুর হইয়া উঠিয়াছ, যেহেতু মহারাজ স্বয়ং হস্ত
ধারণ করিলেও তুমি কোপ পরিত্যাগ করিতেছ না।
সাগরিকা—( ভ্রূকুটি করিয়া ) সুসঙ্গতে, তুমি এখনও ক্ষান্ত হইতেছ না !
রাজা—প্রিয়ে সাগরিকে, সখীজনের প্রতি এইরূপ নিরবচ্ছিন্ন কোপ করা যুক্তিযুক্ত
নহে।
বিদূষক—অয়ি ভদ্রে, বুভুক্ষিত ব্রাহ্মণের ন্যায় কোপ করিতেছেন কেন ?
সুসঙ্গতা ( সাগরিকা )—সখি, তোমার সহিত আর কথা বলিব না।
রাজা—অয়ি কোপনে ! সমান-প্রবৃত্তিশালিনী ( সহৃদয় ) সখীগণের প্রতি এরূপ করা
ঠিক নহে।
বিদূষক—ইনি ( দেখছি ) দ্বিতীয় বাসবদত্তা ! ( রাজা নিতান্ত ব্যস্ত হইয়া সাগরিকার-
হস্ত ত্যাগ করিলেন ) •
সাগরিকা—( সসম্ভ্রমে ) সুসঙ্গতে, এখন কি করিব ?
সুসঙ্গতা—সখি, তমালশাখার আড়াল দিয়া এখান হইতে বাহির হইয়া যাইব।
( উভয়ে নিষ্ক্রান্ত )
রাজা—( পার্শ্বে অবলোকন করিয়া বিস্ময়ের সহিত ) কোথায় দেবী বাসবদত্তা ?
বিদূষক—ইনিই সেই। ইহার অতিদীর্ঘকালস্থায়ী রোষ দেখিয়া ‘ইনিই দ্বিতীয়
বাসবদত্তা’—এই কথা বলিয়াছিলাম।
Eng. Trans. Ságariká. ( To Susangatá angrily ) My
friend, is this the picture-board you have brought ! ( Wishes
to go )
King. Oh, angry girl, though you turn your eyes in anger,
yet such is their ( native ) tenderness that they cannot assume
a harsh expression. Move, giving up hurriedness ; otherwise by