रत्नावली नाटिका (सम्राट हर्षवर्धन - शास्त्रीय नाटिका रत्न सम्पूर्ण ४ अङ्क सान्वय सटीक)
Ratnavali Natika of Emperor Harsha with Commentary
सम्राट हर्षवर्धन द्वारा
पृष्ठ 107, कुल 520 में से
संदर्भ में पढ़ें62 রত্নাবলী
সাগরিকা—( শুনিয়া সহর্ষে প্রত্যাবর্ত্তন পূর্ব্বক সস্পৃহভাবে রাজাকে দেখিলেন ) এই কি
সেই রাজা উদয়ন যাঁহার হস্তে আমার পিতা আমাকে অর্পণ করিয়াছেন! এখন ইঁহাকে
দেখিয়া পরের আজ্ঞাপালনহেতু ক্লিষ্ট আমার জীবন আজ আমার নিকট বহু আদরের
বস্তু হইয়াছে!
রাজা—আমাদের চিত্ত উৎসবের দ্বারা অপহৃত হওয়ায় সন্ধ্যা যে অতিক্রান্ত হইয়াছে
তাহা আমরা লক্ষ্য করি নাই।
মহিষি, দেখ—যেমন কোনও রমণী নিজের হৃদয়স্থিত প্রিয়কে নিজের পাণ্ডুবর্ণ
মুখমণ্ডল দ্বারা সূচিত করে, সেইরূপ এই পূৰ্ব্বদিক্ শুভ্রবর্ণ দ্বারা উদয়াচলের অন্তরালে
আচ্ছন্ন চন্দ্রদেবের সূচনা করিতেছে॥২৪॥
তাহা হইলে গৃহাভ্যন্তরে প্রবেশ করা যাউক (সকলে উঠিয়া পরিক্রমণ করিলেন)
সাগরিকা—মহিষী কি প্রস্থান করিলেন? যাহা হউক, আমিও শীঘ্র যাইব। ( রাজাকে
সস্পৃহভাবে দেখিয়া নিঃশ্বাস পরিত্যাগ করিলেন।) আমি কিরূপ মন্দভাগিনী যে আমি
ইঁহাকে অধিকক্ষণ দেখিতেও পাইলাম না। ( নিষ্ক্রান্ত )
রাজা—(পরিক্রমণ করিয়া), দেবি, চন্দ্রের শোভাকে তোমার যে মুখপদ্ম তিরস্কার
করিয়াছে, দেখ সেই পদ্মের দ্বারা বিনির্জ্জিত হইয়া সহসা এই পদ্মগুলি মলিনতা প্রাপ্ত
হইয়াছে। তোমার বারবনিতা-পরিজনগণের গান শ্রবণ করিয়া ভ্রমরীগণ লজ্জায় অভিভূত
হইয়া মুকুলাভ্যন্তরে লুক্কায়িত হইতেছে॥২৫॥
(সকলে নিষ্ক্রান্ত)
মদনমহোৎসব নামে প্রথমাঙ্ক সমাপ্ত
Eng. Trans. (The bard sings out hehind the screen)
The Sun having traversed the sky after casting all his rays
on the Setting-mountain at the hour of evening, this host of
princes assembled in the chamber-hall looks up at present to
Udayana causing excessive joy to the sight (of the people) like
the rising moon, with a view to waiting upon your feet
(or the moon-beams) depriving the lotuses of their lustre. 23.
Ságariká—(Listening turns round in delight and seeing the
King with eagerness) How, is this the king Udayana to whom I
have been betrothed by my father! Now though my life is